News Bangla 24 BD | কাল ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

কাল ভুটান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


আগামী ১৮ এপ্রিল দক্ষিণ এশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র ভুটান সফরকে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে শেখ হাসিনার তিনদিনের এ রাষ্ট্রীয় সফরকে ব্যাপক গুরুত্বের সঙ্গে নিয়েছে দেশটি।

এরই মধ্যে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে মাত্র ৮ লাখ জনসংখ্যার এ দেশটিতে। এ সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বৌদ্ধ রাষ্ট্রটি।

দেশটির অন্যতম গণমাধ্যম কুয়েনসেলে প্রকাশিত এক প্রতিবেদনে শেখ হাসিনার সফরের এসব গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে।

দেশটি সফরকালে শেখ হাসিনা ভুটানের সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই করবেন। এছাড়া তিনি রাজধানী থিম্পুর হেজোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন ১৯ এপ্রিল শেখ হাসিনা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার’ শীর্ষ তিন দিনের এক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন।

দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের গুরুত্ব অনুযায়ী শেখ হাসিনা দেশটি সফর করছেন বলে সম্প্রতি মিট-দ্য-প্রেসে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভুটানের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ ১৯৭৩ সালে ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে ও দেশটিতে দূতাবাস প্রতিষ্ঠা করে।

১৯৭৪ সালে ভুটানের চতুর্থ রাজা বাংলাদেশ সফর করেন। এরপর থেকে দুই দেশের শীর্ষ নেতারা বহুবার দ্বি-পাক্ষিক সফর করেছেন।

দর্জি আরও বলেন, এ সফর খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা ও বোঝাপড়া আরও জোরদার হবে। ফলে এ রাষ্ট্রীয় সফরকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

তিনি জানান, বহুপাক্ষিক যেকোনো ফোরামে ভুটান ও বাংলাদেশ পরস্পরকে সমর্থন করে আসছে। এছাড়া যেকোনো আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে দেশটি বাংলাদেশের পক্ষে তার সমর্থন জানিয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯, ২০১০ সালে এবং সর্বশেষ ২০১৫ সালে ব্যক্তিগত সফরে ভুটানে যান। ২০১৪ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশটি সফর করেন। অন্যদিকে দেশটির রাজা ও রানী ২০১৩ সালে বাংলাদেশ সফরে আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ