News Bangla 24 BD | মাদার তেরেসা পুরস্কার পেলেন তিন বাংলাদেশি - News Bangla 24 BD
News Head
 খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

মাদার তেরেসা পুরস্কার পেলেন তিন বাংলাদেশি


তিন বাংলাদেশি পেলেন ভারতের মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কার প্রাপ্তরা হলেন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, গ্রিন ডেল্টা গ্রুপের কর্ণধার নাসির এ চৌধুরী ও সংগীতশিল্পী শুভ্রদেব।

ব্যবসার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর জন্য আবদুল মাতলুব আহমাদকে, ব্যবসার মাধ্যমে সমাজসেবায় অবদানের জন্য নাসির এ চৌধুরীকে এবং সংগীতে অবদানের জন্য শুভ্র দেবকে এই সম্মাননা দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে সাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্মাননা তুলে দেয়া হয়।

২০০০ সাল থেকে কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দিয়ে আসছে। এবার বাংলাদেশের তিনজনসহ মোট ৩২ জনকে এই সম্মাননা দেয়া হয়। ২০০৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার পান

এ বিভাগের অন্যান্য সংবাদ