News Bangla 24 BD | রিসা হত্যার বিচার শুরু - News Bangla 24 BD
News Head
 খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলায় একমাত্র আসামি ওবায়দুল খানের বিচার শুরু করেছে আদালত। সোমবার (১৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল কাশেম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৮ মে সাক্ষ্য গ্রহণের তারিখ রেখেছেন।

আসামি ওবায়দুল খানকে এদিন আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। ওবায়দুল এ সময় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। রিশার মা তানিয়া হোসেনও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিচারক পরে অভিযোগ গঠন করে ওবায়দুলের বিচার শুরুর নির্দেশ দেন। রিসার মায়ের পক্ষে এ মামলা লড়ছেন মহিলা আইনবীবী সমিতির ফাহমিদা আক্তার রিংকি।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন তদন্ত শেষে গত বছরের নভেম্বরে ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওবায়দুল ছুরিকাঘাতের কথা স্বীকার করে হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

সেই অভিযোগপত্র আমলে নিয়ে গত ২২ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করে মামলাটি অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, রিসা কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। বাবা রমজান হোসেন ও মা তানিয়া হোসেনের সঙ্গে পুরান ঢাকার সিদ্দিকবাজারের এক বাসায় থাকত সে। গত বছর ২৪ আগস্ট স্কুলের সামনের ফুটওভার ব্রিজের উপরে তাকে ছুরিকাঘাত করা হয়। চার দিন পর হাসপাতালে রিসার মৃত্যু হলে বিক্ষোভে ফেটে পড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা। টানা কয়েকদিন তারা সড়কে বিক্ষোভ-মানববন্ধনের মতো কর্মসূচি পালন করে।

আসামি ওবায়দুল খান (২৯) এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার ছিলেন। রিসার ওপর হামলার এক সপ্তাহ পর ৩১ অগাস্ট নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। পাশের জেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মিরাটঙ্গী গ্রামেই ওবায়দুলের বাড়ি। হামলার ঘটনার পরদিন রিশার মা তানিয়া রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেছিলেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার অভিযোগে বলা হয়, ওই ঘটনার প্রায় ছয় মাস আগে মায়ের সঙ্গে বৈশাখী টেইলার্সে গিয়েছিল রিসা। এর পর থেকে ওবায়দুল প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রথমে ফোনে এবং পরে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ওবায়দুল স্কুলছাত্রী রিসাকে ছুরিকাঘাত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ