নিষেধাজ্ঞা থেকে ফিরেই তামিমের সেঞ্চুরি
নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবালকে পায়নি মোহামেডান। যার ফলে পুরো ম্যাচেই তার অভাব ফুটে ওঠে। দলটিও ধুকতে ধুকতে সাদামাটা একটা স্কোর গড়ে। দ্বিতীয় ম্যাচে ফিরে আসলেন অধিনায়ক রাজকীয় ঢঙ্গে। দারুণ এক সেঞ্চুরি তুলে দলকেও নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।
মঙ্গলবার সাভারের বিকেএসপিতে শামসুর রহমান শুভকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। দারুণ ব্যাটিং করে ৭৩ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। শুভর বিদায়ের পর রনি তালুকদারকে নিয়েও ৫৭ রানের জুটি গড়েন বাঁহাতি এই ওপেনার। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পরলেও একপ্রান্তে অবিচল থাকেন তামিম।
শেষ পর্যন্ত ১০২ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তামিমের ১৩তম সেঞ্চুরি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের সংগ্রহ ১০৮ রান। এ সময় মোহামেডানের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান। তামিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ উইকেটে আছেন ৫ রানে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 