News Bangla 24 BD | নয় বছর পর আর্সেনালের জয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দীর্ঘ নয় বছর পর মিডলসবরোর মাঠে জয় পেল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আলেক্সিস সানচেজ ও মেসুত ওজিলের গোলে ২-১ ব্যবধানে স্বাগতিকদের হারায় ওয়েঙ্গারের দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে সফরকারী দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। সানচেজের দুর্দান্ত ফ্রি কিকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। চলতি লিগে চিলির এই ফরোয়ার্ডের এটি ১৯তম গোল।

বিরতি থেকে ফিরে সমতায় ফেরে স্বাগতিক মিডলসবরো। ম্যাচের ৫০ মিনিটে ডাউনিংয়ের ক্রসে আলভারো নেগ্রেদোর করা ভলি আর্সেনাল গোলরক্ষক চেককে পরাস্ত করে জালে জড়ায়।

ম্যাচের ৭১ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। অ্যারন র্যা মসির বাড়ানো বলে বল জালে জড়ান জার্মানি মিডফিল্ডার ওজিল। ২০০৮ সালের ডিসেম্বরের পর এই প্রথম মিডলসবরোর মাঠে লিগ ম্যাচে জিতল আর্সেনাল।

এই জয়ে ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে আর্সেনাল। তিন পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৪। আর ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ