শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর ওয়ারি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন – বিএনপির নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারি থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৭ জুলাই ওয়ারি থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন বিএনপির নেতা আমানউল্লাহ আমান, হাবীব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আমানসহ ২১ জন জামিনে রয়েছেন।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 