News Bangla 24 BD | ভুটানে শেখ হাসিনাকে বর্ণাঢ্য সংবর্ধনা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ভুটানে শেখ হাসিনাকে বর্ণাঢ্য সংবর্ধনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক এবং রানি জেটসুন পেম রাজ প্রাসাদ তাশিহোডজংয়ে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছেন।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদের প্রধান ফটকে পৌঁছলে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। পরে তাঁকে ভুটানের একজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা প্রাসাদের ভেতরে নিয়ে যান। এখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় শেখ হাসিনাকে তার পুত্রের ‘দাদি’ বলে উল্লেখ করেন ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক। প্রধানমন্ত্রীও ১৪ মাস বয়সী শিশুটিকে কোলে নিয়ে আদর করেন।

পরে প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রানির সঙ্গে দর্শকদের সামনে উপস্থিত হন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ভুটানের রাজা ও রানির সঙ্গে কিছু সময় একান্তে কাটান।

এ সময় সায়মা ওয়াজেদ হোসেন, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা। ২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুক সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান তিনি। তিনি অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট করেছেন।

রাজা জিগমে ২০০৮ সালের নভেম্বরে অফিসিয়ালি মুকুটপ্রাপ্ত হন। তিনি রাজা হওয়ার পর ভুটানের রাজনীতিতে ব্যাপক বিবর্তন ঘটে। আধুনিক গণতন্ত্রের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নির্বাচন হয় এবং নতুন সরকার ক্ষমতায় আসে। ২০১১ সালে এক সাধারণ ঘরের মেয়ে জেটসান পেমার সঙ্গে জিগমে খেসার ওয়াংচুকের বিয়ে হয়। তাদের একমাত্র ছেলের বয়স এখন ১৪ মাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ