News Bangla 24 BD | ১৮ বছরের আগে কন্যার বিয়ে দেয়া যাবে না: আইনমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

১৮ বছরের আগে কন্যার বিয়ে দেয়া যাবে না: আইনমন্ত্রী


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৮ বছরের আগে কোন কন্যা সন্তান এবং ২১ বছরের আগে কোন ছেলের বিয়ে দেয়া যাবে না, এটাই আইন।

তিনি বলেন, ‘আইনের এক্সেপশন থাকে। আমরা এই পৃথিবীতে যারা বাস করি, তারা সব অবস্থা সম্পর্কে জানি না। অনেক সময় এমন অবস্থা হয়, যাকে বলি ইমার্জেন্সি সিচুয়েশন। এই ইমার্জেন্সি সিচুয়েশন মোকাবেলা করতে একটা বিধান থাকে। আইনেও একটা বিধান রয়েছে। এটা রুল না, জরুরি অবস্থায় অভিভাবক ও আদালত দুইয়ের সম্মতিক্রমে জরুরি অবস্থার কারণে একটা মেয়ে ও ছেলের বিয়ে হতে পারে।’

মন্ত্রী বুধবার সাভারে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণে ২৯ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশে অবিবাহিত মা আছে। আমাদের দেশে অবিবাহিত মা, এটা কোন ধর্মেই গ্রহণযোগ্য নয়। ধর্মের কথা যদি বাদও রাখি, আমাদের সমাজে এটা গ্রহণযোগ্য নয়। পিতা-মাতা ও সন্তানের একটা ভবিষ্যত ব্যবস্থা করতে এই প্রভিশন রয়েছে।’ বঙ্গবন্ধু হত্যা বাংলাদেশের জন্য চিরকালের কলঙ্ক উল্লেখ করে তিনি বলেন, খুনীদের বিচারের পরও এই কলঙ্ক মোচন হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলে তার প্রতি যে ঋণ, তা কিছুটা হলেও শোধ করা হবে।

আনিসুল হক বলেন, বাংলাদেশে যে নতুন দিন আসছে, সেখানে জনগণের প্রত্যাশা অনেক বাড়বে। তারা উন্নত সেবা চাইবে। প্রশিক্ষণ ছাড়া সেই সেবা দেয়া সম্ভব হবে না। তাই আমাদের মানব সম্পদ যেন পৃথিবীর সবচেয়ে ভাল প্রশিক্ষণ পান এবং সবচেয়ে ভাল সেবা দিতে পারেন, সেইভাবে তাদের গড়ে তুলতে হবে।
সাব রেজিস্ট্রারদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বিশ্বের মানুষ দুটি বিষয় গুরুত্ব দেয়, তা হলো জীবন ও ভূমি। ভূমির সাথে কেবল অর্থের সম্পর্ক নেই। এটার সাথে আত্মপরিচয়েরও বিরাট সম্পর্ক রয়েছে।

অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, নিবন্ধন পরিদপ্তরের মহা-পরিদর্শক খান মো. আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ