আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় নৌবাহিনী দলের শিরোপা লাভ
‘আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা-২০১৭’ এ বাংলাদেশ নৌবাহিনী দল শিরোপা লাভ করেছে। নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা শুক্রবার (২১-০৪-২০১৭) ঢাকার মিরপুরস্থ লালাসরাই নাবিক কলোনী মসজিদে জুমা’র নামাজের পর সমাপ্ত হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান (ঝ গ গধঃরঁৎ জধযসধহ,ধভপি,ঢ়ংপ) এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
চারদিনব্যাপী এ প্রতিযোগিতায় দলগতভাবে নৌবাহিনী দল ২৩২১.৫০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেনাবাহিনী দল ২১৬৬.৫০ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় ক্বিরাত ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে নৌবাহিনী দলের এসএ-১ আব্দুল মালেক এবং একই দলের পিআরএস (জি) মোঃ হাবিবুর রহমান দ্বিতীয় স্থান। অপরদিকে, আযান ইভেন্টে নৌবাহিনী দলের এলআরও (জি) মোঃ হান্নানুর রহমান প্রথম এবং সেনাবাহিনী দলের সার্জেন্ট মোঃ আবুল খায়ের দ্বিতীয় স্থান অধিকার করেছে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 