News Bangla 24 BD | বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে মানুষ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে মানুষ


শুক্রবার (২১ এপ্রিল ) সকালে কালবৈশাখীর সঙ্গে ভারি বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক। পানির মধ্যে আটকা পড়েছে শতশত যানবাহন। হাঁটু থেকে কোমরপানিতে ডুবে গেছে সড়ক।নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি।পানির কারণে বিভিন্ন স্থানে ছুটির দিনেও যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ শেখ ফরিদ আহম্মদ বলেন, কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এতে সমুদ্রবন্দরের জন্য কোনো সংকেত নেই।

মূলত ভোর ছয়টা থেকে এই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। কালবৈশাখীর বৃষ্টিতে নগরের মুরাদপুর, ষোলশহর, প্রবর্তক মোড়, জিইসি, বহদ্দারহাট, চান্দগাঁও, হেমসেন লেন, হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ, শুলকবহর, কাপাসগোলা, সিডিএ আবাসিক এলাকা পতেঙ্গাসহ বিভিন্নস্থান হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। প্রবর্তক মোড়, জিইসি মোড়, মুরাদপুর ও ষোলশহর এলাকায় রাস্তায় পানি ওঠার কারণে শত শত যানবাহন আটকা পড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায়।

কামাল উদ্দিন নামে এক পথচারী সকাল ১০টায় জিইসি মোড় এলাকায় বলেন, বহদ্দারহাট যাওয়ার জন্য আগ্রাবাদের বাসা থেকে বের হয়েছেন তিনি। কিন্তু জিইসি পর্যন্ত এসে আটকে গেছেন। পানির জন্য গাড়ি চলছে না।রাস্তায় পানি থাকায় হাটতেও পারছি না।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে যানবাহন ছিল কম। সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা কম থাকায় ভাড়া ছিল স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। নগরের হেমসেন লেন, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে পানি ঢুকে যায়। বেলা ১১টায়ও বৃষ্টি অব্যাহত ছিল।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, তাদের মাঠে প্রায় তিন ফুট পানি জমেছে। গ্যারেজ, ফুয়েল রুম, প্রশাসনিক ভবনেও পানি ঢুকেছে। মাঠে রাখা দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম পানিতে তলিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রমেও জটিলতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ