ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানায়’ অপারেশন ‘সাউথ প’
ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ গতকাল রাতে স্থগিত করা অভিযান আজ সকাল ৯টা ২০ মিনিটে ফের শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযানের নাম দিয়েছে ‘সাউথ প’।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তিনি জানান, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান শুরু করতে একটু দেরি হয়েছে। ঘরের ভিতর বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ, বোম, অস্ত্র ও গুলি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাউন্টার টেরোরিজমের ২টি ইউনিট, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে।
এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 