News Bangla 24 BD | শহীদ মিনারে লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শহীদ মিনারে লাকী আখন্দকে শেষ শ্রদ্ধা


মুক্তিযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক লাকী আখন্দকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে। শহীদ মিনারে আজ শনিবার বেলা সাড়ে ১১টার একটু পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার সহকর্মীরাসহ শোবিজের নানা মাধ্যমের তারকারা ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন লাকী আখন্দ। এসময় সংস্কৃতমন্ত্রী আসাদুজ্জামান নূরও উপস্থিত ছিলেন।

তিন লাকী আখন্দকে নিয়ে বলেন, ‌‘লাকী আখন্দের বিদায়ে দেশবাসী ব্যথীত। প্রধানমন্ত্রী তার মত সংগীতানুরাগীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। লাকী আখন্দ সৃজনশীল শিল্পী ছিলেন। তিনি সবসময় শেখাতেন কিভাবে গানকে মানুষের মনে জায়গা করে দিতে হয়।’

তিনি বলেন, ‘যে গানগুলো তিনি সৃষ্টি করেছেন তা আমরা সংরক্ষণ করে রাখবো। একজন শিল্পীর কোনদিন মৃত্যু হয় না। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’ মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘লাকী আখন্দের পরিবারকে আমাদের পক্ষ পক্ষ থেকে যতটুকু সাহায্য করা যায় আমরা করবো। দেশের সংগীত প্রিয় মানুষ তাদের শোকের ভাগ নিতে হৃদয় পেতে দিয়েছে। রাষ্ট্রও তাকে সর্বোচ্চ সম্মানে শেষ বিদায়ের চেষ্টা করেছে।’

এছাড়াও লাকী আখন্দকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল ইনু, মেয়র আনিসুল হক, সংস্কৃতি সচিব ইবরাহিম হোসেন খান, গণসংগীতশিল্পী ফকির আলমগির, গীতিকার কবির বকুল, সংগীতশিল্পী খোরশেদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ ম স আরেফিন সিদ্দিকী, সাংসদ পংকজ দেবনাথ ছাড়াও সংগীত-রাজনৈতিক অঙ্গণের বিভিন্ন শ্রেণির মানুষ।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত লাকী আখন্দ শুক্রবার মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে ওইদিন সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা শিল্পীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।

এ বিভাগের অন্যান্য সংবাদ