অপারেশন ‘সাউথ প’ চলছে : বিস্ফোরক তৈরির পদার্থ ভর্তি ১৪টি ড্রাম উদ্ধার
শনিবার (২২ এপ্রিল) সকাল থেকে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাউথ প’ (দক্ষিণের থাবা) চলছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা এই অভিযান শুরু করেন বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ।
বেলা পৌনে ১১টা নাগাদ বাড়ির ভেতর থেকে বিস্ফোরক তৈরির তরল পদার্থ ভর্তি ১৪টি ড্রাম উদ্ধার করা হয়েছে। ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আহমেদ তালকুদার।
অপারেশন ‘সাউথ প’ এ সিটিটিসি’র ৩০ জন এবং খুলনা রেঞ্জের পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য অংশ নিচ্ছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহমেদ শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান স্থগিত করার কথা জানান। পরে শনিবার সকাল ৯টার দিকে অভিযান ফের শুরু হয়। আজবাহার আলী শেখ আরও জানান, ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের এলাকায় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এলাকাবাসীকে বাইরে বের না হতে সতর্ক করে মাইকিং করা হয়েছে।
শুক্রবার রাতের প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহম্মদ বলেন, “শুক্রবার বিকাল ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহর বাড়িকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে পুলিশ। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক আব্দুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। সে জেএমবির সদস্য। আব্দুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।”
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ঠনঠনে পাড়ার আব্দুল্লাহর টিনসেট বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর ঢাকা থেকে সিটিটিসি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সম্প্রতি চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও ময়মনসিংহে অন্তত সাতটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের পর পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক এ মাসের শুরুতেই বলেছিলেন, এই ধরনের আরও জঙ্গি আস্তানা দেশে রয়েছে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 