জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমনে র্যাব সফল : প্রধানমন্ত্রী
জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমন এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারেও র্যাব সফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দফতরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, র্যাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত র্যাবের বাজেট দ্বিগুণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 