News Bangla 24 BD | রোববার সুনামগঞ্জের হাওর এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

রোববার সুনামগঞ্জের হাওর এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী


আগামী রোববার সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরে ব্যাপক ফসলহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে প্রধানমন্ত্রীর এই সফর। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আসার বিষয়টি আজ বুধবার বেলা তিনটায় নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সুনামগঞ্জ আসবেন। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনকে নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ  বিতরণ করবেন। এ ছাড়া তিনি একটি জনসভা করবেন। তবে কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের আলোচনা চলছে।

কামরুজ্জামান আরও জানান, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ আগমন উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা ডাকা হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সুনামগঞ্জে এক দিন অবস্থান করে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বাঁধ ভেঙে যাওয়ার কারণে ১৪২টি হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় তিন লাখ কৃষক পরিবার।

এ বিভাগের অন্যান্য সংবাদ