হাওরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ছুটি বাতিল
অকাল বন্যায় প্লাবিত হাওর এলাকার ছয়টি জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্ত কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, ‘আজকে ছয়টি জেলায় এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের সব ছুটি বাতিল করেছি। স্ট্যান্ডবাই থাকার অনুরোধ করেছি। কোনো রকম ছুটি নেই। বানভাসী মানুষের পাশে থেকে ২৪ ঘণ্টা কাজ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের প্রতি মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার। পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত এ সহযোগিতা পাবেন তারা।’
এছাড়া আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওর অঞ্চলে বিনামূল্যে চাল বিতরণ, সুলভ মূল্যে চাল বিতরণ ও ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান ত্রাণমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুরোধ করব। যেন তারা হাওরে ক্ষতিগ্রস্তদের পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফ করে দেয়।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 