News Bangla 24 BD | বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কিছুদিন আগেই পাকিস্তান টুডে নামক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’

বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,০০০ মার্কিন ডলার নিয়ে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফরে আসে।

উল্লেখ্য, এ বছর পিসিবি বাংলাদেশকে তাদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রন জানিয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ