পায়ে পানি আসা নিয়ে আতঙ্কিত হবেন না
পা ফুলে গেলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ভাবেন হয় তো শরীরে রস নেমেছে অথবা কিডনি খারাপ হয়ে গেছে। তবে পা ফোলা বা পায়ে পানি আসার কারণ কখনো খুব সাধারণ বা জটিল সমস্যার লক্ষণ হতে পারে।
বয়স্ক ব্যক্তি, বিশেষ করে নারীদের, ওজনাধিক্য, মাসিক চলাকালে, গর্ভাবস্থায়, দীর্ঘ সময় যানবাহনে বসে বা দাঁড়িয়ে থাকলে অনেকের পায়ে পানি নামতে পারে। এই সমস্যা সাময়িক এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। পা উঁচু করে শুয়ে থাকলে এই সমস্যা এমনিতেই চলে যায়।
কিডনি ও যকৃতের সমস্যা হলে পায়ে পানি আসে যা অনেক সময় গুরুতরও হতে পারে। এর সঙ্গে অরুচি, বমি ভাব, দুর্বলতা, পেট ও মুখে পানি আসা, প্রস্রাবে সমস্যা ইত্যাদি লক্ষণও থাকে। দীর্ঘদিনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের সমস্যা থাকলে পায়ে পানি আসতে পারে। কিছু কিছু ওষুধ সেবন যেমন- ব্যথানাশক, জন্মনিয়ন্ত্রণ বড়ি, উচ্চ রক্তচাপে ব্যবহূত অ্যামলোডিপিন, ডায়াবেটিস ব্যবহূত পায়োগ্লিটাজন, ইনসুলিন ইত্যাদি পায়ে পানি আসার কারণ হতে পারে।
তবে সাধারণত উপরোক্ত কারণে পা ফুলে গেলে সঙ্গে ব্যথা থাকে না। তবে হঠাত্ করে পায়ে তীব্র ব্যথা ও চামড়া লাল হয়ে ফুলে গেলে সচেতন হওয়া উচিত। এছাড়া যে কোনো কারণেই পা ফুলে যেতে পারে বা পায়ে পানি আসতে পারে। তাই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যথাযথ কারণ নিরীক্ষণ করে চিকিৎসা নেয়া উচিত।
ডা. সঞ্চিতা বর্মন
ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 