সূত্র আরও জানায়, জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি। মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও সরকারি আইনি সেবা প্রদান আরও বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে ইতোমধ্যে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারছেন।
বর্তমান সরকারের কার্যকর ও সময়োপযোগী এসব পদক্ষেপ গ্রহণের ফলে জাতীয় আইগত সহায়তা প্রদান সংস্থা এখন দেশের অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য এক আলোকবর্তিকায় রূপ নিয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় আইগত সহায়তা সংস্থা সারা দেশে সরকারি আইনি সেবা কার্যক্রমেরব্যাপক প্রসার ঘটাতে সক্ষম হয়েছে। বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে ঘিরে দরিদ্র, অসহায় ও সাধারণ জনগণের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে তা কাজে লাগাতে পারলে বিদ্যমান মামলাজট কমানোর পাশাপাশি আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আরো একধাপ এগিয়ে যাবে।
তবে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ করে বলা হচ্ছে, টাকা ছাড়া লিগ্যাল এইড অফিস থেকে আইনি সহায়তা পাওয়া মুশকিল। এদিকে আইন মন্ত্রণালয় মনে করছে বিচারক, আইনজীবী, সরকারি-বেসরকারি সংগঠনসহ সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থন পেলে সরকারি আইনি সেবা আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৬২৬ জনকে সরকারি আইনি সেবা প্রদান করা হয়েছে। ২০১২-২০১৭ পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৩৩৯ জনকে মামলায় আর্থিক সহায়তা, কারাগারে আটককৃত ৪০ হাজার ৭১৫ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ৬৪ হাজার ৫৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 