News Bangla 24 BD | সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকায় - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকায়


দু’দিনের ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার রাত ১১টার দিকে ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। বৃহস্পতিবার তিনি ঢাকায় তিনটি পৃথক কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর তিনি তেজগাঁওয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। বিকাল ৩টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে টেকসই প্রবৃদ্ধি বিষয়ক একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

ঢাকায় তিনি ডিএফএআইডি’র একটি প্রজেক্ট পরিদর্শন করবেন। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সঙ্গে অংশীদারিত্বে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে স্থাপিত গবেষণাধর্মী এ গ্রোথ সেন্টার উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়নে কাজ করে। গত মার্চে যে কমিশন এই গ্রোথ সেন্টার চালু করে তার চেয়ারম্যান হলেন ডেভিড ক্যামেরন। এ সেন্টারের অফিস ঢাকায় রয়েছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর হোটেলে ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। পরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তার প্রথম বাংলাদেশ সফর।

এ বিভাগের অন্যান্য সংবাদ