News Bangla 24 BD | শাহজালালে ২২ স্বর্ণের বারসহ যুবক আটক - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শাহজালালে ২২ স্বর্ণের বারসহ যুবক আটক


হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ২২টি স্বর্ণের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দল ওই যুবককে আটক ও স্বর্ণ জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্টগ্রাম-ঢাকার আরএক্স৭২৪ ফ্লাইট সকাল ৯টা ৫২ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে আজিজুর রহমান ঢাকা আসেন।

সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি ও দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আট আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্টগ্রামে এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন

আজিজুরের বিরুদ্ধে মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আহসানুল কবির।

এ বিভাগের অন্যান্য সংবাদ