তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ আজ সকাল ৮টায় মরহুমের মাজার চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. আ আ ম স আরেফিস সিদ্দিক প্রমুখ উপস্থিত থাকবেন।
জাতীয় গণতান্ত্রিক লীগ মরহুমের মাজার প্রাঙ্গনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়া বরিশাল বিভাগ সমিতি এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট আবদুল বাসেত মজুমদার।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 