News Bangla 24 BD | শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ আজ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

শেখ হাসিনার সঙ্গে ক্যামেরনের সাক্ষাৎ আজ


বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এরপর দুপুরে ক্যামেরন একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন, যেখানে ডিএফএআইডির সহায়তায় দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া বেলা ৩টায় রাজধানীর হোটেলে ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। পরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তাঁর প্রথম বাংলাদেশ সফর।

এ বিভাগের অন্যান্য সংবাদ