ছড়াকার ও আবৃত্তি শিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফ আর নেই।
বাংলাদেশ সময় শনিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
কাজী আরিফের মেয়ে আনুশকা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফ। হার্টের বাল্ব অকেজো হলে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার তার বাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। এরপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে কাজী আরিফকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। সেখানে বাংলাদেশ সময় শনিবার সকালে ইন্তেকাল করেন গুণী এই আবৃত্তিকার।
কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। কিন্তু শৈশব থেকেই চট্টগ্রাম শহরে বেড়ে উঠেন তিনি। এরপর পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য সব কিছুরই হাতেখড়ি হয় সেখানেই।
১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি।
কাজী আরিফ একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 