News Bangla 24 BD | গরমে ঘাম উপযোগী পোশাক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গরমে আরাম পেতে এবং ত্বকের সমস্যা দূরে রাখতে প্রাকৃতিক তন্তুর পোশাক পরাই শ্রেয়।

ভারতের ‘দা পার্শিয়ান বুডোয়ার’য়ের প্রতিষ্ঠাতা ভান্দানা আনুরাগ এবং ‘ওএসএল লাক্সারি কালেকশন’য়ের প্রধান বাণিজ্য কর্মকর্তা সালেশ গ্রোভার এই মৌসুমে অস্বস্তি এবং ঘাম কমাতে উপযুক্ত কাপড় বেছে নেওয়ার পরামর্শ দেন।

> এই আবহাওয়ায় ঢিলাঢালা পোশাক পরা সব থেকে উপযোগী। এতে শরীরে বাতাস চলাচল করবে সহজে এবং ঘাম হলেও তা দ্রুত শুকিয়ে যাবে। তাই ঢোলা টপস এবং স্কার্ট বা ঢোলা প্যান্ট বেছে নিন গরমের মৌসুমে।

> জর্জেট বা কৃত্রিম সিল্ক কাপড়ের বদলে প্রাকৃতিক তন্তুর তৈরি পোশাক বেছে নিন। সুতি বা লিলেন কাপড়ের তৈরি পোশাক এই আবহাওয়ায় আদর্শ। কারণ এই ধরনের কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচল করে এবং গরমে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পায় না।

> এই সময় অতিরিক্ত ভারী গয়না পরাও উচিত হবে না। পোশাকে ভারী নকশা থাকলেও তা এই মৌসুমের উপযুক্ত নয়। কারণ এতে পোশাক ত্বকের সঙ্গে এঁটে থাকবে ও গরম বেশি অনুভূত হবে।

> এই আবহাওয়ার জন্য বেছে নিন হালকা রংয়ের পোশাক। গাঢ় রংয়ে গরম বেশি লাগবে এবং ঘামও হবে অতিরিক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ