News Bangla 24 BD | প্রধানমন্ত্রী সুনামগঞ্জ পৌঁছেছেন - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

প্রধানমন্ত্রী সুনামগঞ্জ পৌঁছেছেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখতে সুনামগঞ্জের শাল্লায় পৌঁছেছেন।

রোববার সকাল ১০টার দিকে তিনি শাল্লায় পৌঁছান। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য নেতাকর্মীরা রয়েছেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন।

কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ফলে হাওর এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার কৃষকের জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে।

বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ