সব সময় আপনাদের পাশে আছি: হাওরবাসীকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সফরে গিয়ে হাওরবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ‘চিন্তা করবেন না। সব সময় আপনাদের পাশে আছি।’ প্রধানমন্ত্রী হাওরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের খবর প্রতিনিয়ত রাখছি। মন্ত্রী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের পাশে রয়েছে। আপনাদের জন্য কাজ করছে।’
রোববার সকাল ১০টার পরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে পৌঁছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে ধানের সঙ্গে সঙ্গে গো–খাদ্যও দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, আগামী মৌসুমে হাওর অঞ্চলে বিনা মূল্যে কৃষি উপকরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী জানান, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হাওরে কীভাবে বাঁধ নির্মাণ করা যায় বা এতে প্রাকৃতিক ক্ষতি হবে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
হাওরে ফসল নষ্ট হওয়ার অজুহাতে একশ্রেণির ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ফসল নষ্ট হয়েছে হাওরে। খাদ্যের মজুত আছে। কম পড়লে আমদানি করা হবে। কিন্তু খাবারের কষ্ট হবে না। কেউ কালোবাজারি করলে ব্যবস্থা নেব।’
প্রধানমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে কৃষিঋণ আদায় করা হবে না। তিনি বলেন, বেসরকারি অনেক সংস্থা কৃষিঋণ দিয়েছে। তারা সুদ আদায়ের জন্য চাপ দিচ্ছে। সুদ আদায়ের জন্য দুর্যোগে পড়া মানুষের ওপর যেন চাপ দেওয়া না হয়, এনজিওগুলোকে সে নির্দেশ দেবেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ যেন কষ্ট না পায়, এই লক্ষ্যেই আওয়ামী লীগ সরকার কাজ করে। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় থাকলে আপনাদের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 