News Bangla 24 BD | জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু আজ - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু আজ


আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে দশম জাতীয় সংসদের (জেএস) ১৫তম অধিবেশন। সংসদ সচিবালয় সূত্র আজ এ খবর জানিয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) ধারা অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন।

পূর্ববর্তী অধিবেশনের ৬০ কর্মদিবসের মধ্যে নতুন অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি হবে প্রাক বাজেট সংক্ষিপ্ত অধিবেশন।

সূত্র আরো জানায়, চলতি মাসের শেষ দিকে যে কোন দিন বাজেট অধিবেশন আহ্বান করা হতে পারে। জাতীয় সংসদের সর্বশেষ (১৪তম) অধিবেশন গত ২২ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ