কিশোরীকে মারধরের ভিডিও ভাইরাল (ভিডিও )
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কিশোরীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘একুশের বাংলাদেশ’ নামের একটি ভেরিফাইয়েড পেজ থেকে ৪৪ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যে কয়েক লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে প্রায় ২৪ হাজার।
কিন্তু ভিডিওটি কোথায়, কখন করা হয়েছে তা জানানো হয়নি তাতে।
ভিডিওতে দেখা যায়, কোনো মহাসড়কের পাশে অটোরিকশায় বসা একজন বোরকা পরা নারী (পরে মুখ খুলে গেলে বোঝা যায় সে কিশোরী)। তাকে সেখান থেকে নামিয়ে নিতে জোরাজুরি করছে দু-তিনজন যুবক। কিন্তু মেয়েটি নামতে না চাওয়ায় একপর্যায়ে তারা চড়-থাপ্পড়-কিল মারতে থাকে তাকে।
এ ঘটনার সময় পাশে কয়েকজন তরুণ দাঁড়ানো থাকলেও আক্রমণকারী যুবকদের নিবৃত্ত করতে তাদের এগিয়ে যেতে দেখা যায়নি।
ভিডিওটিতে একপর্যায়ে দেখা যায়, নেভি ব্লু রঙের শার্ট পরা ছেলেটি প্রথম মেয়েটির হাত ধরে টেনে নামাতে চাইলে সে অনীহা প্রকাশ করে। পরে তাকে মারধর শুরু করে। এ সময় তার সঙ্গে এসে যোগ দেয় পলো শার্ট পরিহিত এক যুবক। মারধরের পর মেয়েটিকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টাকালে মুখের ওপর থেকে মেয়েটি হিজাব সরিয়ে নেয়। (ভিডিওর ওই অংশটুকু আমরা বাদ দিয়েছি)।
মেয়েটি মারধর ও টানাহেঁচড়ার সময় ভিডিওতে তাদের কথোপকথন ভাঙা ভাঙা শোনা যায়। ছেলেটি হাত ধরে টান দিলে মেয়েটি বলে ওঠে, মেহেদী তোরে ছাড়তে বলছি।
তখন ছেলেটি বলে, তোরে নামতে বলছি, নাম।
তোরে মাইরা হালামু।
মেয়েটি চিৎকার শুরু করলে ছেলেটি হুমকির সুরে বলে, আবার চিল্লায়।
মেয়েটি বলে, আল্লাহ কী অবস্থা দেখছো?
ছেলেটি বলে, আবার চিল্লায়। তোরে একদম মাইরা ফালামু। শোন তুই।
পাশে থাকা অন্য একজন চালককে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে বলে, ওস্তাদ গাড়ি টান দেন।
মেয়েটি এ সময় বলে, আপুর কাছে ফোন দিমু কিন্তু।
তখন প্রথমে মারধর করা ছেলেটি বলে, ধুর তোর আপুর (গালি)…।
এ সময় পরে যোগ দেয়া ছেলেটি মেয়েটির উদ্দেশে বলে, ‘তোরে মারানোর জন্য এত দিন ঘুরতে আছি। আমার জানটা শেষ কইরা হালাইছি। তুই টাকা সব দিবি। তুই যে কত…(অস্পষ্ট)
একপর্যায়ে মেয়েটিকে গাড়ি থেকে টেনেহেঁচড়ে নামিয়ে রাস্তার পাশে মারধর করা হয়। সে সময় রাস্তায় বড় কোনো যানবাহন চলাচলের শব্দ শোনা যায়।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 