News Bangla 24 BD | চট্টগ্রামে ‘ব্লক রেইড’ দিয়ে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

চট্টগ্রামে ‘ব্লক রেইড’ দিয়ে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার


চট্টগ্রামে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে ‘ব্লক রেইড’ দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান শুরু করে নগর পুলিশের দক্ষিণ বিভাগ।

অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়। অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। “মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম চারটি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।”

১১ বস্তায় ২৩০৬ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তা রউফ জানান। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগেও বিভিন্ন সময়ে ওই কলোনিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়েছে, তবে হোতারা ধরা না পড়ায় মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ