জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি-সন্ত্রাসীরা হামলার প্রস্তুতি নিলেও গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বেশ কয়েকটি বড় বিপদ এড়ানো গেছে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত’ মতবিনিময়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মিলে সম্মিলিতভাবে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তারা নানা ধরনের ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল।
“আমাদের গোয়েন্দা সংস্থা সেই তথ্যগুলি দিতে পেরেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও সঙ্গে সঙ্গে ধরতে পেরেছে বলে আমরা অনেক বড় বড় বিপদ থেকে দেশের মানুষের জানমাল বাঁচাতে সক্ষম হয়েছি।” এজন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ তাদের সহযোগিতাকারী সাধারণ জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “যেটা পৃথিবীর অনেক উন্নত দেশ পারে নাই, বাংলাদেশ তা করে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না। আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে।”
ইসলামে ‘খুন-খারাবি বা জঙ্গিবাদের কোনো স্থান নেই’- এ বিষয়টি সকলের সামনে তুলে ধরার জন্য মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ওলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া জঙ্গি-সন্ত্রাসবাদবিরোধী সচেতনা সৃষ্টিতে অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইসলামকে ‘শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের ধর্ম’ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, “নিরীহ মানুষ হত্যা করা সবথেকে বেশি গুনার কাজ। যারা নিরীহ মানুষ হত্যা করে তারা জান্নাতে যায় না, তারা জাহান্নামে যায়।”
শেখ হাসিনা বলেন, “একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমরা এই দেশের স্বাধীনতা এনেছি। এখানে সকল ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে এদেশের স্বাধীনতা এনেছি। “কাজেই আমরা এখানে এটাই চাই যে, এদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবেন শান্তিপূর্ণভাবে। সকল ধর্মের মানুষ বসবাস করবেন একটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে। এটাই তো আমাদের ইসলামের শিক্ষা, এটাইতো আমাদের ইসলামের নির্দেশ।”

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 