News Bangla 24 BD | দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা মূল হাতিয়ার: প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষা মূল হাতিয়ার: প্রধানমন্ত্রী


আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ শিক্ষা বোর্ডের ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় প্রধানমন্ত্রী বলেন, খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলেছে। ফলাফল হস্তান্তরের সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই। আর যারা পাস করতে পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে ভালো প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা পাস করতে পারো।’

এবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েরা সবসময় পরীক্ষায় ভালো ফল করে। ছেলেদের আরও ভালো করতে হবে। আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী। তারা খারাপ করবে এ কথা বিশ্বাস করা যায় না। একটু মনোযোগী হলে তারা ভালো ফল করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা জাতির জন্য অপরিহার্য। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার।’

এবার ১০ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮০.৩৫ শতাংশ। ২০১৬ সালে পাসের হার ছিল ৮৮.২৩ শতাংশ। আর শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাসের হার বেশি। এবার ছাত্রদের পাসের হার ৭৯.৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হারে ৮০. ৭৮ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ