News Bangla 24 BD | 'উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি ফলাফলে প্রভাব ফেলেছে' - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

‘উত্তরপত্র মূল্যায়নের নতুন পদ্ধতি ফলাফলে প্রভাব ফেলেছে’


২০১৭ সালের এসএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ–৫ কমার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন পদ্ধতিতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করায় ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। এতে বিস্মিত নন শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ জানান, সব পরীক্ষক যাতে সঠিকভাবে খাতা দেখেন, সঠিক নম্বর দেন, এবার সেই ব্যবস্থা করা হয়েছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে এবার একটা মান ঠিক করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী পরীক্ষকেরা খাতা দেখেছেন। এতে কাউকে কম বা বেশি নম্বর দেওয়ার সুযোগ ছিল না। এ কারণে ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এই প্রতিক্রিয়া জানান শিক্ষামন্ত্রী।
এবার এসএসসি-সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবার এই হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী। গতবারের চেয়ে এই সংখ্যা কমেছে পাঁচ হাজার।

এদিকে বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ