পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে কুমিল্লা
২০১৭ সালের এসএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর কুমিল্লা বোর্ডে পাসের হার সবচেয়ে কম।
আজ বৃহস্পতিবার দুপুরে এসএসসি-সমমানের পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। যার হার গত বছরের তুলনায় কম। আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।
ঢাকার পরে যথাক্রমে দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৩ দশমিক ৯৯ শতাংশ, সিলেট বোর্ডে ৮০ দশমিক ২৬ শতাংশ, যশোর বোর্ডে ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ২৪ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।
এছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 