News Bangla 24 BD | যশোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বজ্রপাতে কৃষক ও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে দুইটি গরুও মারা যায়। শুক্রবার সকাল এ ঘটনা ঘটে।নিহতের নাম ইউনুস আলী গাজী (৪৮) সে সকালে মাঠে ধান আনতে গিয়েছিল। আপরজন হলেন, নাভারন ইউনিয়নের বাঁয়সা গ্রামের তাজউদ্দিনের ছেলে সদ্য দাখিল পাসকারী জসিম উদ্দিন (১৬)।

নিহত ইউনুস আলী গাজীর ভাতিজা ফারুক হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল ৬ টা ২০ মিনিটে তার চাচা নিশ্চিন্তপুর মাঠ থেকে ধান বোঝাই করে গরুর গাড়িতে বাড়ি ফেরার পথে মাঠেই বজ্রপাতে নিহত হয়েছেন। এসময় তার এক লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের হালের গরু দুটিও ঘটনাস্থলে মারা যায়।

বাঁয়সা চাদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আতিয়ার রহমান জানিয়েছেন, তাদের মাদ্রাসা থেকে সদ্য দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী জসিম উদ্দিন সকাল ৬ টার দিকে বাঁয়সা গ্রামের মাঠে পিতার সাথে ক্ষেঁত থেকে শসা উঠাছিল। এ সময় বজ্রপাতের ঘটনাস্থলে সে নিহত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ