News Bangla 24 BD | চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার লেনের ঘোষণা প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার লেনের ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার ঘোষণা দিয়েছেন। শনিবার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানের প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করেছি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও চার লেনে উন্নীত করা হবে।’

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। বিশ্বসভায় তার সরকারের নেতৃত্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে সেনাবাহিনীর অংশগ্রহণ ও তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকা থেকে সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজারে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত। কক্সবাজার সফরে বিকালে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ