News Bangla 24 BD | এসডিজি অর্জনে এমপিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান- স্পিকার - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

এসডিজি অর্জনে এমপিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান- স্পিকার


টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে  সরকারের সঙ্গে এমপিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

কর্মশালায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহীদুজ্জামান সরকার এব্ং মাহবুব আরা বেগম গিনিসহ এমপিরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এতে স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

বাংলাদেশ ইতোপূর্বে এমডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতা অর্জন করেছে জানিয়ে স্পিকার বলেন, বর্তমানে এসডিজির চ্যালেঞ্জ গ্রহণ করে ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান। শুধু প্রবৃদ্ধি অর্জনের মধ্য দিয়ে দারিদ্র দূর করা সম্ভব নয়। বরং বৈষম্যহীন ও  শোষনমুক্ত সমাজ বিনির্মাণই সবচেয়ে বড় কথা। তিনি একাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে এমপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্ব-স্ব নির্বাচনী এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে এ কর্মসূচির অগ্রগতি দৃশ্যমান হবে। তিনি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের স্ব স্ব মন্ত্রণালয়ে এসডিজি কর্মসূচির বাস্তবায়নে অবদান রাখারও আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ