News Bangla 24 BD | রমজানে অফিসের সময়সূচী ৯টা থেকে সাড়ে ৩টা - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

রমজানে অফিসের সময়সূচী ৯টা থেকে সাড়ে ৩টা


পবিত্র রমজান মাসের জন্য সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচী সকাল ৯টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত করা হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বরাবরই অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

রমজানে অফিস সময়ে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ