News Bangla 24 BD | ব্যাংক পরিচালকদের মেয়াদ ৬ থেকে ৯ বছরে উন্নীত - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

ব্যাংক পরিচালকদের মেয়াদ ৬ থেকে ৯ বছরে উন্নীত


বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছরে উন্নীত করে ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭-এর খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে।

বর্তমান আইনে, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইনে ধারাবাহিকভাবে দুই মেয়াদে পরিচালক পদে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত থাকার বিধান রয়েছে। তবে তিন বছর বিরতির পর আবার তারা পরিচালক হতে পারেন। কিন্তু ব্যাংকগুলোর দাবির মুখে নতুন আইনে পরিচালকদের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, মনোনীত বা নির্বাচিত পরিচালক নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বিধান যুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে, ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত ব্যাংকে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগের বিধান যুক্ত করে আইনটি সংশোধনের অনুমোদন দেয়া হয়েছে।

বর্তমানে এ ধরনের ব্যাংকে একই পরিবারের সর্বোচ্চ দুজন পরিচালক হতে পারেন। প্রস্তাবিত আইনটি পাস হলে চারজন পরিচালক হতে পারবেন।

আজকের মন্ত্রিসভায় বিনিয়োগকারী বা উদ্যোক্তাদের সুবিধার্থে ওয়ানস্টপ সার্ভিসের ব্যবস্থা রেখে আরেকটি আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। ওয়ানস্টপ সার্ভিস আইন ২০১৭-এর খসড়া অনুযায়ী, বিনিয়োগকারীরা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের সেবা পাবেন। এই সেবার নাম হবে ‘কেন্দ্রীয় ওয়ানস্টপ সার্ভিস’।

এ বিভাগের অন্যান্য সংবাদ