‘ঝিনাইদহে নিহতদের একজন পালিয়ে যাওয়া জঙ্গি আব্দুল্লাহ’
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজন নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা আব্দুল্লাহ ওরফে আবু।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘অভিযান শেষে ওই দুই জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। এরপর আশপাশের লোকজনকে মরদেহ দেখানো হয়। তারা মৃতদেহ দেখে আব্দুল্লাহ বলে শনাক্ত করেন। আব্দুল্লাহ গত ২২ এপ্রিল ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা থেকে পালিয়েছিলেন।’
তিনি আরো বলেন, আব্দুল্লাহ জেএমবির অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তিনি সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
মনিরুল ইসলাম বলেন, চাপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আব্দুল্লাহ মারা গেছেন এর আগে এমনটি বলা হলেও সেই তথ্য সঠিক ছিল না।
প্রসঙ্গত, ঝিনাইদহে মহেশপুর উপজেলার বজরাপুরে জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযান দুই জঙ্গি নিহত হন। এদের মধ্যে বোমার বিস্ফোরণে একজন এবং গুলিতে অপরজন নিহত হন।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 