News Bangla 24 BD | বিচারপতি কারনানকে ৬ মাসের কারাদণ্ড সুপ্রিম কোর্টের - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

বিচারপতি কারনানকে ৬ মাসের কারাদণ্ড সুপ্রিম কোর্টের


এবার হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি কারনান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার একদিন পর মঙ্গলবার এ রায় দিলো সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট একই সঙ্গে কলকাতার বিচারপতি কারনানকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে।

সোমবার বিচারপতি কারনান তার কলকাতার নিউ টাউনের বাসভবন থেকে প্রধান বিচারপতিসহ আট বিচারপতির কারাদণ্ডের রায় দেন। ১২ পৃষ্ঠার রায়ে বিচারপতিদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১ লাখ রুপি করে জরিমানারও নির্দেশ দেন তিনি।

চলতি বছরের প্রথমদিকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কারনান ভারতের ২০ জন ‘দুর্নীতিগ্রস্ত বিচারকের’ নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠান।এ ঘটনার পর তাকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তখন থেকেই বিচারপতি কারনান এবং সুপ্রিম কোর্ট মুখোমুখি অবস্থানে রয়েছে। সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ ১ মে বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। এরই মধ্যে বিচারপতি কারনানের বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেয় সুপ্রিম কোর্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ