News Bangla 24 BD | রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে মায়ানমারের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে মায়ানমারের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার পথ খুঁজে বের করতে তাঁর সরকারের বার্তা মায়ানমার সরকারের কাছে পৌঁছে দিতে দেশটির বিদায়ী রাষ্ট্রদূত মিয়ো মিন্ত থানের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রদূত আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে আমাদের একত্রে একটি পন্থা খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমস্যাটির সমাধান করতে চাই।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, শরণার্থীরা বাংলাদেশে সামাজিক ও পরিবেশগত চাপ সৃষ্টি করছে বাংলাদেশের এ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে বহু অ-নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী বাস করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা খুবই মানবেতর অবস্থার মধ্যে বসবাস করছে।
পার্বত্য চট্টগ্রাম বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ভারত থেকে শরণার্থীদের ফেরত এনেছে।

প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিবেশী হিসেবে মায়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি করতে উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ প্রসঙ্গে তিনি দুদেশের যৌথ বাণিজ্য কমিশন ও নৌপরিবহন কার্যক্রম সক্রিয় করার উপরও গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা সন্ত্রাসবাদে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমাদের ভূমি প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।’

তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন করে। সাম্প্রতিক সময়ে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে বাংলাদেশে ঠাঁই না দিতে আমরা দৃঢ় অবস্থানে রয়েছি।

বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক এবং এ ক্ষেত্রে কফি আনান কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নে একমত। তবে এর কিছু সুপারিশ বাস্তবায়ন করা দুরূহ। অবশ্য মায়ানমার সরকার সমস্যাটির সমাধানে পৌঁছতে আন্তরিক।

প্রধানমন্ত্রী মায়ানমারের নেতা অং সান সুকিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ