News Bangla 24 BD | বিয়ে করতে মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠলো মার্কিন যুগল! - News Bangla 24 BD
News Head

বিয়ে করতে মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠলো মার্কিন যুগল!


মাউন্ট এভারেস্টের চুড়ায় উঠে বিয়ে করল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুগল। টানা তিন সপ্তাহ ট্রেকিং করে তারা ভূপৃষ্ঠ থেকে ১৭০০০ কিলোমিটার উচ্চতায় ওঠেন শুধুমাত্র বিয়ে করার জন্য।

৩৫ বছর বয়সী জেমস সিসম এবং ৩২ বছর বয়সী অ্যাশলে স্কিমিয়েদার দুজনেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

এমনকি তারা একজন ফটোগ্রাফারকেও নেন বিয়ের ছবি তোলার জন্য। চার্লিটন চার্চিল নামে এই ফটোগ্রাফার এভারেস্টে ওঠার পুরো প্রক্রিয়াসহ বিয়ে পর্যন্ত সব ঘটনার ছবি তোলেন।

জেমস ও অ্যাশলে জানান, সবাই যেভাবে বিয়ে করে তার চাইতে একটু আলাদা ভাবে আমরা বিয়ে করতে চেয়েছি। একবছর ধরে আমরা পরিকল্পনা করি কী করা যায়। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত নিই বিয়ে হবে এভারেস্টের উপর। এরপর তারা এবছরেরই ১৬ মার্চে আংটি বদল করেন।

বিয়ের অনুষ্ঠানটি এবং অনুষ্ঠানের জায়গাটা একটু ব্যতিক্রমী। তবে এই দম্পতি তাদের বিয়ের পোষাক ঠিকঠাকমতোই পরেছিলেন। কণে অ্যাশলে পরেন সাদা গাউন আর বর জেমস পরেছিলেন কালো স্যুট-প্যান্ট।

ফটোগ্রাফার চার্চিল বিয়ের কিছু ছবি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। ছবিগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে পড়ে কারণ ছবিগুলো ছিল খুব ব্যতিক্রমী আর সুন্দর। তবে এই বিয়ে সংক্রান্ত পর্বতারোহন অতটা সহজও কিন্তু ছিলো না।

চার্চিল ইন্সটাগ্রামে লিখেছেন, জেমস ও অ্যাশলে যেখানে বিয়ে করেন সেখানে তাপমাত্রা ছিলো মাইনাস পাঁচ থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জুস আর স্যুপ খেয়ে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে হচ্ছিলো সবাইকে।

চার্চিল আরো জানান, আমাদের মোট দেড় ঘন্টা সময় দেয়া হয়েছিলো। এর মধ্যে আমরা এভারেস্টে উঠেছি, খাওয়াদাওয়া করেছি এবং এরইমধ্যে ওরা বিয়ে করেছে।
সূত্র: ডেইলি মেইল

এ বিভাগের অন্যান্য সংবাদ