News Bangla 24 BD | শাশুড়িকে নির্মমভাবে পেটালেন পুত্রবধূ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ভারতের উত্তর প্রদেশে এক গৃহবধূ নির্মমভাবে প্রহার করেছেন তার সত্তরোর্ধ্ব শাশুড়িকে। সম্প্রতি ওই গৃহবধূর নির্যাতনের এই ভিডিওচিত্র প্রকাশ করেছে তারই স্বামী। এ ঘটনায় ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তানটাইমস মঙ্গলবার জানিয়েছে, উত্তর প্রদেশের বিজনোর এলাকার গৃহবধূ সংগীতা প্রায়ই তার শাশুড়ি রাজরানী জাইনকে মারধর করতেন। স্ত্রীকে হাতেনাতে ধরার জন্য তার স্বামী গোপনে বাসায় সিসিটিভি ক্যামেরা বসান। গত ৫ জানুয়ারি শাশুড়ির ঘরে প্রবেশ করে তার গলায় কাপড় পেচিয়ে ধরেন। এসময় তিনি শাশুড়ির ঘাড়ের ওপর ওঠে তাকে নির্মমভাবে কিলঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে সংগীতা ওই কাপড়ের টুকরা দিয়ে রাজরানী জাইনকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেন। পরে তিনি ঘরের বাইরে থেকে একটি ইট নিয়ে শাশুড়ির পিঠে ও মাথায় আঘাত করেন। পরে আবারও তিনি শাশুড়ির গলায় কাপড় পেঁচিয়ে তাকে বিছানা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে শাশুড়ি প্রতিরোধ করলে সংগীতা চলে যান। এ ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

সংগীতার স্বামী বলেন, এ ধরণের ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। সে আমার মাকে প্রায় নির্যাতন করতো। তার বিরুদ্ধে এর আগেও আমি অভিযোগ করেছি। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করতো না। দুই বছর অপেক্ষার পর আমি সিসিটিভি বসাই এবং ধারণা করেছিলাম তার ভেতরে হয়তো পরিবর্তন আসবে। তবে সে হয়নি, ওই দিন সে সব সীমা অতিক্রম করেছে। যেহেতু আইন নারীর পক্ষে, তাই তার মুখোশ উন্মোচন করতে আমি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলাম’।

এ বিভাগের অন্যান্য সংবাদ