News Bangla 24 BD | রাজধানীতে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা, স্বামী আটক - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

রাজধানীতে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা, স্বামী আটক


রাজধানীর খিলগাঁও এলাকায় আট মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মাহমুদা আক্তার মুন্নী (২২)।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী সাইফুল আল মামুনকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত মুন্নীর বাড়ি লক্ষ্মীপুর জেলা পৌর এলাকায়। তাঁর বাবা মনিরুল করিম মেয়েকে হত্যার অভিযোগ এনে মামলা করতে যাচ্ছেন। তিনি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিহত মুন্নীর ফুফু জান্নাতুল ফেরদৌস নয়ন জানান, সাইফুল আল মামুন একটি পোশাক কারখানায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত। দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়া নিয়ে মুন্নীর সঙ্গে দ্বন্দ্ব ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে সাইফুল এসে পোশাক বদলে বের হয়ে যাচ্ছিলেন পরকীয়ায় জড়িত নারীর সঙ্গে দেখা করতে। এ সময় মুন্নী রুটি-হালুয়া খেয়ে যেতে বলেন সাইফুলকে। এ সময় মুন্নীকে মারধর করেন স্বামী।

নিহতদের ফুফু আরো বলেন, রাত ৩টার পর শবে বরাতের নামাজ পড়ে বাসায় ফেরে ছেলে মুসা (৬)। সে তার মায়ের চিৎকার শুনতে পায়। তখন সে বারবার দরজা খুলতে বলে। কিন্তু মুন্নীর স্বামী ঘরে থাকা সত্ত্বেও দরজা খুলে দেননি। তখন মুন্নী নিজেই হামাগুড়ি দিয়ে এসে দরজা খুলে দেন। এরপর স্বামীকে অনেক বলা হলেও তিনি মুন্নীকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হননি। এরপর ভোরে তাঁর ফুফাত বোন একটি গাড়ি নিয়ে এসে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, মুন্নি মারা গেছেন।মুসা ছাড়াও সাইফুল-মুন্নী দম্পতির আরফা (২) নামের আরেকটি সন্তান রয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মুন্নীর স্বামী সাইফুল আল মামুনকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে তাঁর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করছেন, যা প্রক্রিয়াধীন। নিহতের পিঠে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ