কার-বাস সংঘর্ষে প্রাথমিক শিক্ষা একাডেমির ডিজি নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বারৈয়ার হাট এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক (ডিজি) ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা ফজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি রাইজিংবিডিকে বলেন, সকাল ৯টার দিকে একটি প্রাইভেট কারে করে বারৈয়ার হাট এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ফজলুর রহমান। প্রাইভেট কারটি বারৈয়ার হাটে পৌঁছালে একটি যাত্রবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে চট্টগ্রাম মেডি্ক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে নিহতের বিস্তারিত পরিচয় জানা না গেলেও পরে জানা যায় ফজলুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 