News Bangla 24 BD | বজ্রপাতে দুই জেলায় ৮জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

বজ্রপাতে নওগাঁ ও খাগড়াছড়িতে মা-ছেলেসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নওগাঁ:
নওগাঁয় বজ্রপাতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বিকালে জেলা সদর, মহাদেবপুর ও আত্রাই উপজেলায় এঘটনা ঘটেছে।
বজ্রপাতের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ফতেপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৪০) বাড়ির পাশে মাঠে ১০/১২ জন শ্রমিকের সঙ্গে ক্ষেতে ধান কাটছিলেন।
এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।বজ্রপাতে নিহত আফজালের মুখবধির স্ত্রী ও মেয়েও আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান।

এদিকে বজ্রপাতে সদর উপজেলার শরিসপুর গ্রামে হাসেম উদ্দিনের ছেলে কলেজছাত্র রফিকুল ইসলাম (১৬) মারা গেছেন।এছাড়াও মহাদেবপুর উপজেলার বিরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) বিদ্যালয়েই বজ্রপাতে মারা যান। আরাফাত বিরম গ্রামের কবির উদ্দিনের ছেলে।

অন্যদিকে উপজেলায় দর্শণগ্রামে একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে ধানকাটা শ্রমিক রতন হোসেন (২২) এবং মিলন হোসেন (২০) নামে দুজন মারা গেছেন। নিহত রতন ও মিলন রাজশাহী জেলার বাগমারা উপজেলার স্থীর গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার মোজাম্মেল হক দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পৃথক স্থানে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের বটতলী ও ভাইবোনছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা সদরের বটতলা এলাকার বাসিন্দা সানু মারমা (২২) এবং ভাইবোনছড়া এলাকার বাসিন্দা নেওম্রাসং মারমা (৪৫) ও তার ছেলে থোয়াইপ্রু মারমা(২০)।

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, মারমা সংসদ এলাকায় বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় মা ও ছেলে বজ্রপাতে প্রাণ হারান। খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ