আপন জুয়েলার্সের সব শাখায় শুল্ক গোয়েন্দাদের অভিযান
রাজধানী ঢাকায় আপন জুয়েলার্সের সব শাখায় অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দারা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিক থেকে অভিযান চালাচ্ছেন তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচপালক ড. মইনুল খান বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের মধ্যে একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ।
এ ঘটনা জানাজানি হয়ে গেলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর শুল্ক গোয়েন্দাদের কাছে বেশ কিছু টেলিফোন আসে যেখানে বলা হয়, দিলদার আহমেদের ব্যাংক হিসাবে গরমিল আছে। মূলত, সেসব বিষয় খতিয়ে দেখতেই অভিযানে নেমেছেন শুল্ক গোয়েন্দারা।

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
সরকারি দল-বিরোধী দল একসঙ্গে উন্নয়নে কাজ করবে: ডিএনসিসি প্রশাসক
এইচএসসি পরীক্ষা শুরু কাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের 