News Bangla 24 BD | রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের অভিযান, মদ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪ ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব: সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন নজরুল বর্ষ উদ্‌যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে শিল্পী সমিতি নির্বাচন মেয়ের জন্য ভোট চাইতে এসে কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি

রেইনট্রি হোটেলে শুল্ক গোয়েন্দাদের অভিযান, মদ উদ্ধার


বনানীর হোটেল রেইনট্রিতে ১০ বোতল মদ পেয়েছে শুল্ক গোয়েন্দার একটি দল।

আজ রোববার দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনার সময় বিদেশি মদের ১০টি বোতল উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মইনুল খান বলেন, ‘হোটেল রেইনট্রিতে অভিযান অব্যাহত আছে। হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হচ্ছে।’

এর আগে গতকাল শনিবার রেইনট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাংক ফরগেট জানিয়েছিলেন, হোটেলটির মদের লাইসেন্স নেই।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ওই দুই তরুণী গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে।

ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ