News Bangla 24 BD | নেইমারের হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নেইমারের হ্যাটট্রিকে বার্সেলোনার বড় জয়


ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের হ্যাটট্রিকে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না। এটা মাথায় রেখেই লাস পালমাসের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ঝলক দেখিয়েছেন নেইমার। আদায় করে নিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

নেইমারের হ্যাটট্রিকে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। কাতালান ক্লাবটির সংগ্রহ দাঁড়াল ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে লিগ তালিকার দ্বিতীয় স্থানে। বার্সার চেয়ে অবশ্য একটা ম্যাচ কম খেলেছে জিনেদিন জিদানের দল। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পুঁজি ৩৭ ম্যাচে ৭৫।

প্রতিপক্ষের মাঠে শুভসূচনাই পায় বার্সা। ম্যাচের ২৫ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন নেইমার। তবে গোলটি নামের পাশে যোগ করতে পারতেন লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে পাওয়া বলটি নিয়ে ছুটে যান উরুগুইয়ান স্ট্রাইকার। ঝুঁকি নিতে চাননি। তাই বলটি ঠেলে দেন নেইমারকে। পায়ের আলতো ছোঁয়ায় বলটি পালমাসের জালে জড়ান নেইমার।

দুই মিনিটের মাথায় বার্সার গোল ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। গোলটি অ্যাসিস্ট করেছেন নেইমার। ৬৩ মিনিটে পালমাসের হয়ে একটি গোল করেন পেদ্রো বিগাস। এর তিন মিনিটের ব্যবধানে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নেন নেইমার। ৭১ মিনিটে পালমাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

এ বিভাগের অন্যান্য সংবাদ